শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

একদা আমার

 একদা আমার 


মাঝ রাতে কেঁপে উঠি ,
ও কার আর্তনাদ? 
কিছু ঘটে গেলো নাকি 
আমার অবচেতনে? 

ওই তো আবার , বার বার ...
রাতের নিস্তব্ধতা ভেঙে খানখান
ঘুম চোখে পর্দা সরাই
চোখ রাখি বাগানের ঝোপে 

ওহ্, মা নেকড়েটা কাঁদছে
ছানাটা বোধহয় বাড়ি ফেরেনি সন্ধ্যেয়
জল খাই,
ধাতস্থ হয়ে চোখ রাখি সেল ফোনে 

পৃথিবীর অন্য প্রান্তের দুঃসংবাদ শোকস্তব্ধ করে দেয় 
যোগসূত্র খুঁজি নেকড়ের কান্না
ও মৃত্যুর 

আর ঘুম আসেনা
চোখ বুঁজে বিড়বিড় করি
ভালো থাকো সবাই,
ঈশ্বরে বিশ্বাস ফিরিয়ে আনতে চাই 

অন্য পৃথিবী , দূরের পৃথিবী একদা আমার
সেরে ওঠো দ্রুত
এক বুক অক্সিজেন পাঠালাম
শ্বাস নাও, বাঁচো। 

সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ
৩রা মে, ২০২১


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...