বুকমার্ক
অলস দুপুর ও বুকমার্ক
রোজ দিনটা গতানুগতিক
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে
চায়ের পাতা টগবগ ফোটে
ডেকচিতে দুধ ফোলে
বউটির মুখে ঘাম জমে ওঠে
তড়িঘড়ি মুছে নিয়ে
গরম চায়ের কাপ হাতে করে
টিনে বিস্কুট খোঁজে
আস্তে আস্তে জেগে ওঠে বাড়ি
চায়ের পর্ব সেরে
নটার মধ্যে ডাল ভাত মাছ
ডাইনিংয়ে পাত পেড়ে
পরিশ্রান্ত দুপুরটা যেন
ঘ্যানঘ্যানে ফ্যানা ভাত
অল্প গরম বেশীটা নরম
রোজ খেলে বিস্বাদ
কাজের মানুষ বাইরে ব্যস্ত
গৃহকোণে অবসাদ
মনের গভীরে উঁকি দিয়ে যায়
নানা ঘাত প্রতিঘাত
বউটা এখন এলিয়ে রয়েছে
দুধ সাদা শয্যায়
বুকের ওপর "বঙ্কিম" ধরা
তারও বুকে "বুকমার্ক"!
সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ
