বুধবার, ৯ নভেম্বর, ২০২২

সন্নিহিত

সন্নিহিত 



যদি বলো কাকে আমি ভালোবাসি সব থেকে
বলবো, তাকে, যে নিরহঙ্কারী 

কেন অহঙ্কার কি দোষ করেছে?
আত্মপ্রচার কি খারাপ শুনি? 

খারাপ তো বলিনি, 
শুধু আমি চাই নরম রোদ
যাতে সেঁকে নেবো আমার ডানা
অথচ, পুড়বেনা পেলব পালকেরা
উড়তে উড়তে ছুঁয়ে যাবো 
অজানা আকাশ ...
নীচে নেমে নীলচে আলোয়
মুখোমুখি কথোপকথন
তাতে থাকবেনা অহমিকা
সে জানাবে পাশে আছে,
আমি বলবো, ভালোবাসি। 

সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ
৩রা জুলাই ২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...