জীবিতাশা
মনে হয় এ জীবনই শেষ নয়
আরও কিছু আছে, মেঘের ওপারে
নীল রং আশ্বস্ত করে,
"আমি আছি, তুমি বাঁচো"।
আত্মমগ্ন আমি জেগে থাকি নিশিভোর
ঘরের কোণে নিরাপদ অর্কিড
মৌন তবু বিশ্বস্ত দোসর
আমি বলি, সে শোনে।
একা হতে হতে হঠাৎ আবার
চোখ মেলে চাই
দেখি প্রেমের আরেক নাম জ্যাকারান্ডা,
ঝরে পড়ে, বুকে তুলি।
সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ
২৬ শে জুন,২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন