বুধবার, ৯ নভেম্বর, ২০২২

স্পৃষ্ট

 স্পৃষ্ট 


তোমার জন্য এক পশলা বৃষ্টি ধরে রাখলাম
নাইবা ছুঁলাম তোমায়,
তবু হাতে হাত আমি রাখলাম। 

পুকুরঘাটের কামিনী গাছটা আছে?
তুলসী তলায় সন্ধে দিচ্ছে কেউ?
শুকনো পাতা মাড়িয়ে তোমার আসা
চোখ বুঁজলে আজকেও বুকে ঢেউ। 

বিজলী বাতির আলোয় রাতকে দিন,
মন পড়ে আছে তবু সেই হ্যারিকেনে,
দেয়ালে সিল্যুট, হৃদয়ে সমুদ্দুর ....
সাঁঝবাতি আর ছায়াদের কাছে ঋণ। 

তোমার জন্য শান্ত হ্রদের গভীরতা পাঠালাম
নাইবা ছুঁলাম তোমায়,
তবু তোমাকে ছুঁয়েই রইলাম। 

সমাপ্ত 

কল্যানী মিত্র ঘোষ
২২শে মে, ২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...