বুধবার, ৯ নভেম্বর, ২০২২

অন্য যাপন

 অন্য যাপন 


দুধ উথলে পড়ে 
সুখ উপচে ওঠে
চোখের কোলে কালি
অন্য গল্প বলে 

মুখে মিষ্টি হাসি
ছোট্ট শিশু কাঁখে
নতুন বউটা ছাদে
অন্য কিছু খোঁজে 

পাশের জানালাতে
অধীর অপেক্ষায়
না বলা এক প্রেম
অন্য ভাবে বাঁচে 

দুপুরে বউ একা
আয়নাতে চোখ রাখে
মনের অতল জলে
অন্য ডিঙি ভাসে 

সন্ধে হলেই ভয়
পুরুষ ফেরে নীড়ে
অসাড় করে তাকে
অন্য আদর করে 

কাজল মুছে যায়
সিঁদুর মৃদু হাসে
মুখটি বুঁজে বউ
অন্য কথা ভাবে 

সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ
১০ই জুন, ২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...