বুধবার, ৯ নভেম্বর, ২০২২

অগোপন

 অগোপন 


আমাদের এক একটা গোপন গচ্ছিত রাখি এক এক প্রিয়জনের কাছে
সে বলে তার প্রিয় কে সে কথা
সেও তার প্রিয়কে ....
এভাবেই সবাই জেনে যায়
কোনো কিছুই আর গোপন থাকেনা এ পৃথিবীতে,
শুধু যে প্রথম বলে সে টের পায়না
তাকে ঘিরে কানাকানি ফিসফাস
তার গোপন কখন উন্মুক্ত হাট
কিন্ত সে বসে থাকে পরম বিশ্বাসে ।

এভাবেই জন্ম নেয় নয়া ইতিহাস
কোন ভাই ঠকিয়ে নিয়েছে বিধবার ধন
চাকরি পেতে কেউ লক্ষ টাকা ঘুষ
অথবা মেয়েটা বসের বিছানায়
ওই সন্তান জারজ জানা গেল অ্যাদ্দিনে
তারও দুই সন্তান বেড়ে ওঠে 
কিছুই না জেনে,
শুধু সব কিছু সবাই জেনে যায়
গলির মোড় টা, পানের দোকান টা
বাস স্ট্যান্ড টা, চিলেকোঠার ঘর টা....
সব্বাই। 

কল্যানী মিত্র ঘোষ
১২ই জুন ২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...